কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা শনিবার

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত সমন্বিত এ ভর্তি পরীক্ষায় এবছর নেতৃত্বে দিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এবছর মোট ৩ হাজার ৫৩৯ আসনের বিপরীতে ৭৯ হাজার ১৫৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে হিসেবে আসন প্রতি ২৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

আরও পড়ুন: আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়ার পরামর্শ ইউজিসির

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সাতটি কৃষি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজ।

মোট ১০টি কেন্দ্রে একযোগে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সাত হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

ফরিদপুরে হামে আক্রান্ত আরও ১৯ রোগী শনাক্ত
  • ১৪ জুন ২০২৬
আরও এক মামলায় গ্রেফতার দেখানো হলো কনটেন্ট ক্রিয়েটর আর এস ফ…
  • ১৪ জুন ২০২৬
ছাত্রদল নেতা নোমানকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন ব…
  • ১৪ জুন ২০২৬
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে সনাকের মানববন…
  • ১৪ জুন ২০২৬
জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ১৪ জুন ২০২৬
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা এক রেখায় আসছে: ববি হাজ্জাজ
  • ১৪ জুন ২০২৬
×