রাবির ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা

২২ আগস্ট ২০২২, ০৩:৪৮ PM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির ‘বি’ ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট (বুধবার) থেকে এ সাক্ষাৎকার শুরু হবে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এ সাক্ষাৎকার।

সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২১-২২, ‘বি’ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি জানান, আগামী ২৪ আগস্ট থেকে রাবির ‘বি’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার শুরু হবে। আগামী ২৫ এবং ২৮ আগস্টও এ সাক্ষাৎকার চলবে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন এবং আইবিএ ভবনে এ সাক্ষাৎকার নেওয়া হবে।

Screenshot_1 (1)

আরও পড়ুন : জাবি ভর্তিচ্ছুদের ইউনিটভিত্তিক সাক্ষাৎকার শুরু

এদিকে সাক্ষাৎকারের সময় প্রার্থীকে নিম্নে উল্লিখিত কাগজপত্র অবশ্যই দেখাতে হবে:

১) পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র

২) Subject Choice ফরম

৩) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট

৪) এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ড

এছাড়া প্রকাশিত ফলে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন/বাতিল করার ক্ষমতা যথাযথ (ইউনিট-বি) কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950