দেখে নিন সাত কলেজের কলা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র

১৯ আগস্ট ২০২২, ১২:১২ PM
ঢাবি ও সাতকলেজের লোগো

ঢাবি ও সাতকলেজের লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর ১২টায়।

পরীক্ষার প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। সেটি পাঠকদের জন্য দেওয়া হলো-

ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে ঢাকা কলেজে মোট আসন সংখ্যা ১৫৪২টি। ইডেন মহিলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২১০৪টি। সরকারি তিতুমীর কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ২২৮৭টি। 

কবি নজরুল সরকারি কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১১৩৪টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৮৫৫টি। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৭৬৪টি। সরকারি বাঙলা কলেজে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১০১৭টি। 

আরও পড়ুন : ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ দফা নির্দেশনা

ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। মোট ১০০টি প্রশ্নের জন্য পূর্ণমান ১০০। এর মধ্যে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এ তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন ছিল।

তিন বিষয়ের নম্বর বণ্টন হলো বাংলা ২৫; ইংরেজি ২৫; সাধারণ জ্ঞান ৫০; (সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে)।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ মার্চ
  • ০৭ মার্চ ২০২৬
ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ তঞ্চকতার আশ্রয় বর্তম…
  • ০৭ মার্চ ২০২৬
নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধ…
  • ০৭ মার্চ ২০২৬
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, টিকিট কাটবেন …
  • ০৭ মার্চ ২০২৬
প্রাথমিক শিক্ষকের চাকরি লোভনীয় পেশায় পরিণত হবে: প্রতিমন্ত্র…
  • ০৭ মার্চ ২০২৬
ঘুষ দিতে বাধ্য হচ্ছেন শিক্ষক-কর্মচারীরা, সুখবর দিলেন শিক্ষা…
  • ০৭ মার্চ ২০২৬