চবির ‘এ’ ইউনিটের ফল কবে?

১৬ আগস্ট ২০২২, ০৭:৫৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৬১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফট মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন।

ওই সূত্র আরও জানায়, ‘এ’ ইউনিটের ফল প্রকাশের জন্য দুই থেকে তিনদিন সময় লাগতে পারে। তবে এর আগে ফল তৈরির কাজ শেষ হলেও তিনদিনের আগেই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

এ প্রসঙ্গে জানতে চাইলে চবির জীববিজ্ঞান অনুষদের ডিন এবং এ ইউনিটের সমন্বয়ক ড. মো. তৌহিদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, আমরা চাই কোনো ভুলত্রুটি ছাড়া ফলাফল প্রকাশ করতে৷ সেজন্য একটু বেশি সময় লাগতে পারে৷ তবে আশা করছি দুই দিনের মধ্যে প্রকাশ করতে পারবো।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬