জবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলেন ৩ জন দৃষ্টি প্রতিবন্ধী

১৩ আগস্ট ২০২২, ০১:৫৬ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩ দৃষ্টি প্রতিবন্ধীর অংশগ্রহণ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩ দৃষ্টি প্রতিবন্ধীর অংশগ্রহণ © ফাইল ছবি

নিজেদের উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবিক বিভাগে জবি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তিন দৃষ্টি প্রতিবন্ধী। তারা হলেন তারিফ মাহমুদ চৌধুরী, তৃণা আক্তার সেতু ও আকাশ দাস। তিনজনই জন্ম থেকেই দৃষ্টিহীন । শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থাপনায় তারা পরীক্ষা দেন।বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক মিতা শবনমের তত্বাবধানে পরীক্ষা দেন তারা। 

এসময় তাদের পরীক্ষার সহযোগী হিসাবে তিনজন ব্যক্তিকে নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

খোঁজ নিয়ে জানা যায় দৃষ্টি প্রতিবন্ধী তারিফ মাহমুদ চৌধুরী জন্ম থেকেই অসুস্থ। রাজবাড়ী বেগগাছি মুজাম্মেন উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি ও ২০২১ সালে নটরডেম  কলেজ থেকে  এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে পরীক্ষা দিয়ে পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ। তবে এই বিষয়ে পড়তে ইচ্ছুক নন তিনি। 

তারিফ মাহমুদের মা আফরোজা খান মজলিশ বলেন, তারিখ জন্ম থেকেই ত্রুটিপূর্ণ তবে পড়াশোনা অত্যন্ত মনোযোগী। পড়াশোনার প্রতি তার আগ্রহ অনেক বেশি। 

একইভাবে অন্যান্যদের তুলনায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থী আকাশ দাস। তার বাড়ি নরসিংদী। নরসিংদীর মৌলভি কারারচর তোফাজ্জেল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার ইচ্ছা ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া। 

আরও পড়ুন: অচল পা নিয়ে গুচ্ছের পরীক্ষায় শাহনাজ, পড়তে চান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

অপর আরেকজন দৃষ্টি প্রতিবন্ধী তৃনা আক্তার সেতু। তিনি এসেছেন গোপালগঞ্জ থেকে। লোহাচূড়া আলিয়া দাখিল মাদ্রাসা থেকে পড়া শেষে ভর্তি হন মোকছেদপুর সরকারি কলেজে। এবার তিনি দ্বিতীয় বারের মতো ভর্তি পরীক্ষা দিচ্ছেন। প্রথমবার কোথাও ভর্তির সুযোগ না পেয়ে দ্বিতীয় বারের মতো প্রস্তুত করেছেন নিজেকে। 

তৃনার বড় ভাই সোহেল খান বলেন, জন্ম থেকেই আমার বোন ত্রুটিপূর্ণ। তবুও ওর ইচ্ছায় ও অদম্য। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ড. মিতা শবনম বলেন, " এবার প্রথমবারের মতো এই তিনজন দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থী বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা দিচ্ছে।"

কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬