চবি ভর্তিযুদ্ধ: অভিভাবক ও ভর্তিচ্ছুদের যে ভুলে বাতিল হতে পারে খাতা

১২ আগস্ট ২০২২, ০৯:২২ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে। এ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তিযুদ্ধ, চলবে ২৪ আগস্ট পর্যন্ত। চার ইউনিট ও দুই উপ-ইউনিটে চার হাজার ৯২৬টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৪৩ হাজার ৭২৪ শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়বেন ২৯ জন।

এ পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য আটটি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার (১১ আগস্ট) এ তথ্য জানানো হয়।

নির্দেশনার মধ্যে রয়েছে- প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে আসনের অবস্থান জানতে পারবেন। সিট প্ল্যান দেখার আগে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থীর দুই কপি প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি (প্রবেশপত্রে আঠা অথবা পিন দিয়ে লাগিয়ে) ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে আনতে হবে।

পরীক্ষার হলে FX-100 বা নিচের সাধারণ মানের (মেমরি অপশন ছাড়া) ক্যালকুলেটর আনতে পারবেন। হলে মোবাইল ফোন, মেমোরিযুক্ত ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম বা যেকোনো ডিভাইস রাখা নিষেধ। বি-ইউনিট ও বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।

ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের সঙ্গে একাধিক অভিভাবক আসতে পারবেন না।

আরো পড়ুন: শাটল ট্রেনে চবি যেতে পারবেন ভর্তিচ্ছুরা—জেনে নিন সময়সূচি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতীতের ন্যায় বিধিবদ্ধ নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করে গোপনীয়তা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রশ্নপত্র প্রণয়নসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করছে।  এ বিষয়ে অভিযোগ দৃষ্টিগোচর হলে প্রথম ও দ্বিতীয় শিফটে নির্ধারিত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের এক ঘণ্টা আগে প্রমাণসহ ইউনিট কো-অর্ডিনেটরের কাছে লিখিত অভিযোগ করা যাবে। এর পরে কোনও অভিযোগ গ্রহণ করা হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ কোনও মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ভর্তিচ্ছু ও অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষায় কারও বিরুদ্ধে কোনও অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিক কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবেন। আগত অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে।

এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বর লিখিত (বহুনির্বাচনী) এবং বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএর আলোকে যুক্ত হবে। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ন্যূনতম পাস নম্বর ৪০।

আগামী ১৬ আগস্ট দুই শিফটে এ-ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ১৯ আগস্ট সি-ইউনিট, ২০ আগস্ট বি-ইউনিট, ২২ আগস্ট ডি-ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন পরীক্ষার্থীরা। ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা হবে।

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence