গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে শিক্ষার্থীরা

৩০ জুলাই ২০২২, ০৫:১৩ PM
পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে শিক্ষার্থীরা

পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে শিক্ষার্থীরা © সংগৃহীত

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। কেন্দ্রের নির্দেশনা অনুসারে পরীক্ষার হলে ব্যাগ, মোবাইল-ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়। কিন্তু পরীক্ষার আগ মুহুর্তে কিছু শিক্ষার্থীকে নির্দেশনা অমান্য করে এসব ডিভাইস নিয়ে ঢুকতে দেখা গেছে। এমনকি তারা পরীক্ষার হলেও মোবাইল নিয়ে প্রবেশ করেন।
 
শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা নগরীর কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা যায়, কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল-ফোন, মানিব্যাগ, সানগ্লাস, সিম/ক্রেডিট কার্ড বা কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ কেন্দ্রের সমন্বয়ক মিজানুর রহমান বলেন, প্রধান ফটক দিয়ে পরিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশকালে পরিক্ষার্থীদের চাপে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। তখন কিছু পরিক্ষার্থী পুলিশ এবং বিএনসিসি কর্মীদের পাশ কেটে কেন্দ্রে ঢুকে পড়ে। তবে পরীক্ষা শুরুর আগেই আমরা প্রতিটা কক্ষে গিয়ে তাদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসগুলো চেকিং দিয়ে উদ্ধার করি।  

ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনই কেন্দ্রের সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিচ্ছি এবং বিষয়টি দেখছি।

আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর ম…
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহ…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬
‎১৭ বছরে পা দিল রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জি…
  • ২৩ এপ্রিল ২০২৬