রাবি ভর্তি পরীক্ষার পর ক্লাস শুরু কবে—জানা গেল সময়

২৬ জুলাই ২০২২, ১১:১১ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন চলছে আজ। আজও চার শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। ইতিমধ্যে একটি শিফটের পরীক্ষা শেষ হয়েছে। মানবিকের বিভাগগুলোর জন্য এ পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে প্রথম শিফটের এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা ও ভর্তির সব প্রক্রিয়া শেষ হলে আগামী ১ অক্টোবর থেকে ক্লাস শুরুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ।

স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে সে বিষয়ে ধারণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সোমবার (২৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান রাবি উপাচার্য।

আরো পড়ুন: মাস্টার্স শেষ হলেও ১৫ বছরে অনার্স শেষ হয়নি ছাত্রলীগ সভাপতির

ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, আগামী ৮ আগস্টের মধ্যে প্রকাশ করা হতে পারে ভর্তি পরীক্ষার ফলাফল। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ১ অক্টোবর থেকে।

উপাচার্য বলেন, এবার ধীরে যেতে চাচ্ছি, যাচাই-বাছাই করব। ১ অক্টোবর থেকে ক্লাস শুরু করব, এমন ঘোষণা দিয়েছি। গতবার তাড়াহুড়ো করতে গিয়ে কিছু কারিগরি ত্রুটি হয়েছে বাণিজ্য অনুষদে। ওএমআর ফল পাওয়ার পর আমরা একটু সময় নিই। এখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার সুযোগ নেই।

ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬