বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যাপক ড. মো. মামুন মোল্লা

১৩ আগস্ট ২০২৬, ১০:০৩ PM
অধ্যাপক ড. মো. মামুন মোল্লা ও এনএসইউ লোগো

অধ্যাপক ড. মো. মামুন মোল্লা ও এনএসইউ লোগো © টিডিসি সম্পাদিত

গণিত, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মামুন মোল্লা বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বিএএস) ফেলো নির্বাচিত হয়েছেন।

অধ্যাপক ড. মো. মামুন মোল্লা ২০১১ সালের সেপ্টেম্বরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যোগ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) রিসার্চ কো-অর্ডিনেটর ছিলেন। বর্তমানে তিনি কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস (সিএফডি) ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও তিনি ২০১৯ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হন। এবার ফেলো নির্বাচিত হওয়া তার দীর্ঘদিনের গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ প্রসঙ্গে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুনকে অভিনন্দন। এটি তার একাডেমিক জীবনের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমরা আশা করি, এই সম্মাননা তাঁকে গবেষণার অগ্রগতি এবং বৈজ্ঞানিক উৎকর্ষ সাধনে আরও অনুপ্রাণিত করবে।

এই অধ্যাপকের গবেষণার প্রধান ক্ষেত্র কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং। তার গবেষণার বিশেষ আগ্রহের মধ্যে রয়েছে বাউন্ডারি-লেয়ার ও টার্বুলেন্ট ফ্লো, ডাইরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন (ডিএনএস), লার্জ-এডি সিমুলেশন (এলইএস), হাইব্রিড আরএএনএস/এলইএস কৌশল, ন্যাচারাল ও মিক্সড কনভেকশন ফ্লো এবং জিপিইউ-ভিত্তিক কম্পিউটিং ব্যবহার করে ল্যাটিস বোল্টজম্যান পদ্ধতি। এছাড়া কম্পিউটেশনাল ব্লাড ফ্লো এবং এমপিআই, ওপেনএমপি ও জিপিইউ প্রযুক্তি ব্যবহার করে প্যারালাল কম্পিউটিং নিয়েও তিনি গবেষণা করেন।

অধ্যাপক ড. মামুন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান) ও অ্যাপ্লাইড ম্যাথমেটিকসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গণিতে এমফিল ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি বুয়েটের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

২০০৫ সালে ওভারসিজ রিসার্চ স্কলারশিপ (ওআরএস) পেয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোতে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস বিষয়ে পিএইচডি শুরু করেন। ২০০৯ সালের জুলাইয়ে তিনি পিএইচডি সম্পন্ন করেন। এরপর ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস ও হাই-পারফরম্যান্স প্যারালাল কম্পিউটিং বিষয়ে পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন।

ফেলো নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. মামুন মোল্লা বলেন, এই স্বীকৃতিতে আমি সম্মানিত বোধ করছি। এটি আমাকে গবেষণায় আরও আগ্রহী করবে এবং বাংলাদেশে বিজ্ঞান ও শিক্ষার অগ্রগতিতে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

গুগল স্কলারে অধ্যাপক ড. মামুন মোল্লার গবেষণাকর্ম প্রায় ৩ হাজার ৯০০ বার উদ্ধৃত হয়েছে। গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২১ ও ২০২৩ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড লাভ করেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যে স্থান পান অধ্যাপক ড. মো. মামুন মোল্লা। আন্তর্জাতিক জার্নাল ও সম্মেলনের কার্যবিবরণীতে তাঁর ২০০টিরও বেশি পিয়ার-রিভিউড গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনেও তিনি তাঁর গবেষণা উপস্থাপন করেছেন।

ট্যাগ: এনএসইউ
ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬