ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা জানাল চবি

২১ জুলাই ২০২২, ১১:০৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার চবি ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি এর (Core Committee) ৬ষ্ঠ সভার ০২নং সিদ্ধান্তক্রমে- এ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ  নিম্নরূপে নির্ধারণ করা হলোঃ- 

১) এ ইউনিট: ১ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত;

২) সি ইউনিট: ৪ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত; 

৩) বি ইউনিট: ৫ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত; 

৪) ডি ইউনিট: ৭ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত; 

৫) বি-১ উপ-ইউনিট: ৯ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট উপ-ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত; 

৬) ডি-১ উপ-ইউনিট: ৯ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট উপ-ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত; 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd/) পাওয়া যাবে।

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৯ জন শিক্ষার্থী। 

পরীক্ষা পদ্ধতি
ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (বহুনির্বাচনী) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

ভর্তি পরীক্ষার সময়সূচি
১৬ ও ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট ‘বি-১’ ও একই দিন বিকেলে ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লাস্ট আপডেট বেঁচে আছি এখনও, নাও থাকতে পারতাম
  • ২৪ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে কারণ দর্শানের নোটিশ দিল প্রশাসন, তিন সদস্…
  • ২৪ এপ্রিল ২০২৬
ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি প্রচারকারীদের শনাক্ত করার দাবি জবি …
  • ২৩ এপ্রিল ২০২৬
দুঃখপ্রকাশ করলেন রাকিব, বললেন- ‘আর যেন তারা ইচ্ছেকৃত মব না …
  • ২৩ এপ্রিল ২০২৬
হাসপাতালের বেডে শুয়ে যে স্ট্যাটাস দিলেন মোসাদ্দেক
  • ২৩ এপ্রিল ২০২৬
নির্ধারিত সময়ে লাইট-ফ্যান-এসি চললেও অনুপস্থিত কর্মকর্তারা
  • ২৩ এপ্রিল ২০২৬