জাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২-৩ আগস্ট

১৮ জুলাই ২০২২, ০৬:২৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, গণিত, পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ ও ৩ আগস্ট (মঙ্গল ও বুধবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ছয় ও বুধবার এক শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগামী ৩১ জুলাই (রোববার) ‘সি’ ইউনিট দিয়ে জাবির ভর্তি পরীক্ষা শুরু হবে। এর পরদিন ১ আগস্ট (সোমবার) সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গল ও বুধবার ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, গণিত, পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি যথা সম্ভব বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, ১ম শিফটের পরীক্ষা  শুরু সকাল ৯.০০-১০.০০ টা, ২য় শিফট ১০.২৫-১১.২৫, ৩য় ‍শিফট ১১.৫০-১২.৫০, ৪র্থ শিফট ১.৫০-২.৫০, ৫ম শিফট ৩.১৫-৪.১৫, ৬ষ্ঠ শিফট বিকাল ৪.৪০ থেকে শুরু হয়ে ৫.৪০ পর্যন্ত চলবে।

আরও পড়ুন: মসজিদে এসি বন্ধ নয়, সাশ্রয়ী হতে বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এদিকে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা গেছে, এবার জাবির ‘এ’ ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘বি’ ইউনিটে ৩৮৬ আসনের বিপরীতে ৪৮ হাজার ৩৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪৬৭ আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন, ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে ৮৭ হাজার ৭২৮ জন ও ‘ই’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার বিশ্ববিদ্যালয়টির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে পাঁচ অনুষদে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 

কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
close