রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

১৭ জুন ২০২৬, ০২:৫৩ PM
রোনালদো ও মেসি

রোনালদো ও মেসি © সংগৃহীত

আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ঐতিহাসিক রেকর্ড রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। তিনটি গোল করে তিনি হয়ে ওঠেন ম্যাচের সবচেয়ে বড় নায়ক। এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেন।

মেসি এই কীর্তি গড়েন ৩৮ বছর ৩৫৯ দিন বয়সে। এর আগে এই রেকর্ডটি ছিল পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। তখন তার বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন। সেই রেকর্ড এবার ভেঙে নতুন ইতিহাস গড়লেন মেসি।

এই হ্যাটট্রিকের ফলে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসের পাশে অবস্থান করছেন।

তবে এই রেকর্ডে আরও এগিয়ে আসছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। গতকালই তিনি দুটি গোল করেছেন এবং মেসির এই অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।

মেসির এই বয়সের পারফরম্যান্স তাকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ ও সফল ফুটবলারদের তালিকায় আরও শক্তভাবে জায়গা করে দিয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে পারফরম্যান্সেও যে তিনি এখনও শীর্ষে, এই ম্যাচে সেটিই আবার প্রমাণ করলেন আর্জেন্টাইন মহাতারকা।

সিভিল সার্জনের কার্যালয়ে ডাক্তার-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আব…
  • ১৬ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে পৃথক ৩ স্থান থেকে ৩ ব্যক্তির লাশ উদ্ধার
  • ১৬ আগস্ট ২০২৬
বাগবিতণ্ডার ভিডিও করায় ইবি প্রক্টরের গুণ্ডামি! ফোন কেড়ে নিয়…
  • ১৬ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৬ আগস্ট ২০২৬
তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা…
  • ১৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কা…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage