শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭ জুন ২০২৬, ০২:৫৫ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০২:৫৯ PM
উদ্বোধনী মঞ্চে তারেক রহমান

উদ্বোধনী মঞ্চে তারেক রহমান © সংগৃহীত ও সম্পাদিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ১৫৫ জন ভাতাভোগীর মাঝে জুন মাসের ভাতার টাকা মোবাইলের মাধ্যমে পাঠানো হয়। বুধবার (১৭ জুন) দুপুর পৌনে ২টার দিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান।

এ সময় তিনি বেশ কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অনুদানও প্রদান করেন। পরে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইলে ভাতার টাকা পৌঁছে দেওয়া হয়। এর আগে বেলা সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছান। সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন। । অনুষ্ঠান শেষে তার দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সেখানে কিছু সময় বিশ্রাম শেষে একটি রাজনৈতিক সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তার। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফর ঘিরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও উদ্দীপনা দেখা গেছে।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করবেন। এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর ৫ জনকে জীবনমান উন্নয়নে ১০ হাজার টাকা করে এবং আরও ৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে। পাশাপাশি দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী টেকসই আবাসনের জন্য ৫ জন চা শ্রমিকের হাতে দুই লাখ টাকা করে বরাদ্দপত্রও তুলে দেবেন।

৪ ইঞ্জিনিয়ারিং কলেজে জনবল নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • ৩১ আগস্ট ২০২৬
আইটি কার্নিভালে গোবিপ্রবির জয়জয়কার, চ্যাম্পিয়নসহ ৩ অর্জন
  • ৩১ আগস্ট ২০২৬
বিড়ালের কান্না ভেবে খোঁজ, ধ্বংসস্তূপের নিচ থেকে যেভাবে উদ্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাকৃবির চার হলে সংঘর্ষ, তদন্ত শেষে শাস্তির মুখে ৪২ শিক্ষার্…
  • ৩১ আগস্ট ২০২৬
পে স্কেলের বেতন বাড়বে শতভাগ নাকি ১৪০ শতাংশ, অর্থ সংস্থান নি…
  • ৩১ আগস্ট ২০২৬
ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা, ব্যাগ-আইফোন খুইয়ে হাজির থানায়
  • ৩১ আগস্ট ২০২৬