বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রস্তাব আহ্বান

১৭ জুন ২০২৬, ০৯:০৫ AM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:১৩ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রস্তাব আহ্বান

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রস্তাব আহ্বান © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র। সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য আগ্রহী গবেষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব গ্রহণ করা হবে। গবেষণার বিষয়বস্তু অবশ্যই ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ’ সম্পর্কিত হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি নির্বাচিত গবেষণা প্রকল্পের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে। গবেষণা কার্যক্রমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর। আবেদনকারীদের সর্বোচ্চ ১ হাজার ৫০০ শব্দের মধ্যে গবেষণা প্রস্তাব, নির্ধারিত আবেদনপত্র এবং দুই কপি জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আবেদনপত্র, জীবনবৃত্তান্ত ও গবেষণা প্রস্তাব জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী (১০ আগস্ট) এর মধ্যে পরিচালক, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। এক্ষেত্রে অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদন গ্রহণ বা বাতিলের চূড়ান্ত অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

আরও পড়ুন : দুই ঘণ্টার মধ্যেই সরানো হলো গোবিপ্রবির প্রধান ফটকের টিনের বেড়া

মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রফসান মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গবেষকদের এ সুযোগ কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে গবেষণায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬