জাবি ভর্তি পরীক্ষায় প্রতি শিফটে ১১ হাজারের বেশি পরীক্ষার্থী

১৮ জুলাই ২০২২, ০৫:৩৭ PM
জাবি ভর্তি পরীক্ষা

জাবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট আটটি শিফটে অনুষ্ঠিত হবে। আগামী ৩ ও ৪ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতি শিফটে ১১ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সোমবার (১৮ জুলাই) দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জাবির জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট সাতটি শিফটে অনুষ্ঠিত হবে। আগামী ৩ আগস্ট (বুধবার) মোট পাঁচটি শিফটে এবং আগামী ৪ আগস্ট (বৃহস্পতিবার) তিনটি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। প্রতি শিফটে ১১ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬