চবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩২ জন

১০ জুলাই ২০২২, ১০:৪৩ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করবেন। গত শুক্রবার ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের তুলনায় এবার ভর্তি আবেদন কমেছে। এবার চারটি ইউনিট ও দুটি উপ ইউনিটে সব মিলে এক লাখ ৫৯ হাজার ১০৪ জন ভর্তি আবেদন করেছেন। চবিতে আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। ফলে প্রতি আসনের বিপরীতে ৩২.২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

তথ্যমতে, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৭ হাজার ৯৫১ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৮ জন ভর্তিচ্ছু। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৯ হাজার ৩৭৫ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করছেন ১১ হাজার ৬৫৭ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৬ জন। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৩৭ জন। 

এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটে ১২৫ আসনের বিপরীতে আবেদন করছেন ৩ হাজার ৪৯৬ জন। প্রতি আসনের বিপরীতে ২৮ জন। ‘ডি-১’ উপ-ইউনিটে ৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ হাজার ৮৫০ জন। প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ১২৮ জন।

ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
close