বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ৩ ফুট উচ্চতার সোহাগের

০৯ জুলাই ২০২২, ০৭:২১ PM
সোহানুর রহমান সোহাগ

সোহানুর রহমান সোহাগ © সংগৃহীত

দেখতে বালকের মতো হলেও বয়স ১৮ পেরিয়েছে। উচ্চতা ৩ ফুট। জন্ম থেকে গ্রোথ হরমোনজনিত জটিলতার কারণে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা হয়নি তার। এই শারীরিক গঠন নিয়ে সহপাঠী, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে শুনতে হয়েছে অনেক কটূ কথা। তবে এসবের কিছুই তাকে দমাতে পারেনি। কৃতিত্বের সঙ্গে পেরিয়েছেন এইচএসসির গণ্ডি। এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছেন।

বলেছিলাম সোহানুর রহমান সোহাগের কথা। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় মহল্লার মো. ফজলুর রহমান ও আমেনা বেগম দম্পতির ছেলে। তার বাবা পেশায় একজন মুহুরি। দুই ভাই ও এক বোনের মধ্যে সোহাগ দ্বিতীয়। তিনি স্থানীয় স্কুল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে ৪.৮৮ ও গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশনা করার ইচ্ছা রয়েছে তার। পড়াশনা শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

জন্মের পর থেকেই সোহাগ গ্রোথ হরমোনের সমস্যায় ভুগছেন। ওজন মাত্র ২৮ কেজি। তবে তার পরিবারের অন্য কোন সদস্যদের এমন সমস্যা নেই।

সোহাগ বলেন, গ্রোথ হরমোন সমস্যার কারণে জন্ম থেকেই আমার এরকম শারীরিক গঠন। এ নিয়ে অনেকবার ডাক্তারও দেখিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি। চিকিৎসকরা বলেছেন, আমার গ্রোথ হরমোনের সমস্যা। আমার শারীরিক আকৃতি এমনই থাকবে। আগে আরও শুকনা ছিলাম, এখন বয়সের ছাপে একটু মোটা লাগছে আমাকে।

সোহাগ আরও বলেন, আশপাশের লোকজন আমাকে নিয়ে অনেক কটূ কথা বলে। মানুষের এমন কথায় আমি কান দিই না। আমি আমার গতিতে এগিয়ে চলেছি। আমার শারীরিক প্রতিবন্ধকতা যেন পরবর্তী জীবনে বাধা না হয় সেই চেষ্টা করছি। এখন আমার স্বপ্ন ঢাবিতে পড়বো এবং পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হবো।

সোহাগের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু বলেন, সোহাগের শারীরিক গঠন হয়তো ছোটদের মত। কিন্তু সে অত্যান্ত মেধাবী ছাত্র। ছোট বেলা থেকে সে মেধাবী।

বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক বলেন, সোহাগ গ্রোথ হরমোনের রোগী হলেও পড়াশোনায় মেধাবী। তার আচার ব্যবহারে কেউ কখনো বলতে পারবে না সে অসুস্থ। সে আমাদের কলেজের গর্ব। আমি আশা করি সে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমাদের সবার মুখ উজ্জ্বল করবে।

লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত
  • ২৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে দেয়াললিখন থেকে বিরত থাকার অনুরোধ প্রশাসনের
  • ২৪ এপ্রিল ২০২৬
কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ রাকি…
  • ২৪ এপ্রিল ২০২৬
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
  • ২৪ এপ্রিল ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ঢাবি সাংবাদিক সমিতির, দ…
  • ২৪ এপ্রিল ২০২৬
লাস্ট আপডেট বেঁচে আছি এখনও, নাও থাকতে পারতাম
  • ২৪ এপ্রিল ২০২৬