‘ভর্তি পরীক্ষা পাস-ফেলের বিষয় না’

০৫ জুলাই ২০২২, ১২:৩২ AM
অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © সংগৃহীত

"ভর্তি পরীক্ষায় ঢাবির ‘ক’ ইউনিটে ৮৯.৬১ শতাংশই ফেল"
 
এই ধরনের সংবাদ শিরোনামই প্রমাণ করে বাংলাদেশের সাংবাদিকতা পেশায় যারা আসেন তাদের ঘিলু কোথায়। এবার মোট পরীক্ষা দিয়েছে ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন। তার মধ্যে পাস করেছেন মাত্র ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী। তবে এই পাশ সেই পাশ না। এখানে বলা হয় না যে এত পার্সেন্ট পেলে পাশ। যদি ২০ লাখ ছাত্র পরীক্ষা দিত তাহলে কি ২ লাখ ২০ হাজার ছাত্র পাশ করত? তাহলেও আনুমানিক ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থীই পাশ করত। এখন যদি ২০ লাখ ছাত্র পরীক্ষা দিত তাহলেতো পাশের শতাংশ miserably কমে যেত।
 
একটি ভর্তি পরীক্ষায় পাশ ফেলের বিষয় না। এইটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। উপর থেকে মোট আনুমানিক ১১ হাজারকে রাখা হয়। মোট কতটি আসন আছে সেটার উপর ভিত্তি করে আনুমানিক সংখ্যক ছাত্রের ফলাফল দেওয়া হয়। যাদের পাশ দেখানো হয় তাদের সবাই ভর্তি হতে পারবে না। এই সহজ বিষয়টা বুঝতে এত সমস্যা কেন?
 
[ঢাবি অধ্যাপক ড. কামরুল হাসান মামুনের ফেসবুক থেকে]
কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
যুক্ত আরও এক মডেল, এবার ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে প…
  • ১৭ জুন ২০২৬
×