ঢাবির ‘ক’ ইউনিটে ৮৯.৬১ শতাংশই ফেল

০৪ জুলাই ২০২২, ১২:০২ PM

© ফাইল ছবি

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৮৯.৬১ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ পাসের হার ১০.৩৯%। গতবছর এই ইউনিটে ১০.৭৬ শতাংশ পরীক্ষার্থী ভর্তির যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিলেন।

আজ সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও ডিন অফিসে প্রদর্শিত করা হবে।

এছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU>Space> KA> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।

গত ১০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শ্রমিক থেকে কারখানার মালিক গাজীপুরের অহিদুল
  • ১৭ জুন ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ডিভিশনাল ম্যানেজার, আবেদ…
  • ১৭ জুন ২০২৬
৮ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের 
  • ১৭ জুন ২০২৬
মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও কারাগারে পাঠানো হব…
  • ১৭ জুন ২০২৬
শিক্ষার্থীর মৃত্যুর পর বন্ধ করে দেওয়া হলো সেই শিক্ষাপ্রতিষ্…
  • ১৭ জুন ২০২৬
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে হারল বাংল…
  • ১৭ জুন ২০২৬
×