মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও কারাগারে পাঠানো হবে: আইনমন্ত্রী

১৭ জুন ২০২৬, ০৫:৩০ PM
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান © সংগৃহীত

ধর্ষক ও মাদক ব্যবসায়ীদের পক্ষে কোনো রাজনৈতিক নেতা তদবির করলে তাদেরও একই মামলায় আসামি করে কারাগারে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

বুধবার (১৭ জুন) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ধর্ষক বা মাদক ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারে না। এদের দমনে যদি কোনো নেতা তদবির করেন, তাহলে সেই নেতাকেও ছাড় দেওয়া হবে না। আমার নিজের দলের নেতা হলেও রেহাই পাবেন না। মাদক ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আপনি যত গোপনেই দুর্নীতি করেন না কেন সরকার, তা নজরদারি করছে। রাষ্ট্রের এখন অনেকগুলো চোখ রয়েছে, যা এড়ানো সম্ভব নয়। মেধার ভিত্তিতে সব শূন্যপদে নিয়োগ দেওয়া হবে এবং কোনো রাজনৈতিক তদবির গ্রহণ করা হবে না।’

ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল, জেলা বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল  বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম  জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ ও পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, অনেক কর্মকর্তা এখনও সময়মতো অফিসে আসেন না। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সমাজ ও রাষ্ট্রের অনেক সংকট দূর হবে। জনভোগান্তি কমাতে সরকার ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

মেগা প্রকল্পের দুর্নীতির প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, অতীতের কিছু প্রকল্পে অস্বাভাবিক ব্যয় প্রস্তাব পাওয়া গেছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব অনিয়ম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় ও বিদেশে অর্থ পাচার রোধে প্রকল্পগুলোর বাস্তবতা মূল্যায়ন করা হচ্ছে।

সীমান্তবর্তী ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা অঞ্চলে মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মাদক পাচারকারীরা এখন ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে। অল্প পরিমাণ মাদক বহনের কারণে অনেক সময় আদালত থেকে সহজে জামিন পেয়ে যায় অভিযুক্তরা। তবে মাদক ব্যবসায়ীরা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়। তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি কালীগঞ্জের আলোচিত শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ঝিনাইদহ জেলা প্রশাসনের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন দেশের জন্য একটি মডেল হয়ে উঠেছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ সারা দেশে সম্প্রসারণ করা হবে।

চলতি অর্থবছরের বাজেটকে জনকল্যাণমুখী ও সুদূরপ্রসারী উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এই বাজেট দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9