রাবি ভর্তি পরীক্ষার অ্যাডমিটকার্ড ডাউনলোড শুরু 

০৩ জুলাই ২০২২, ০২:৪৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার অ্যাডমিটকার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে এ প্রক্রিয়া  আগামী ৭ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

রবিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

সেন্টার সূত্রে জানা গেছে, ৩ জুলাই দুপুর ১২ টা থেকে এডমিটকার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়। দুই ঘন্টার ব্যবধানে প্রায় ৩০ হাজার ভর্তিচ্ছু অ্যাডমিটকার্ড ডাউনলোড সম্পন্ন করেছেন।

আরও পড়ুন: বুয়েটে পড়ুক চায় না পরিবার, ভিন্ন কথা বলছেন ফাইয়াজ

আইসিটি সেন্টারের পরিচালক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অ্যাডমিনকার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। এটা চলবে ৭ জুলাই পর্যন্ত। নির্দিষ্ট সময়ে মধ্যে সকলকে কার্ড ডাউনলোড সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিদিন চার শিফটে ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে পারবে। এবছর মোট আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি। ফলে ৪ হাজার ২০ আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু। 

প্রবেশপত্র সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার শিক্…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬