গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা বলছেন উপাচার্যরা

২৪ জুন ২০২২, ০৪:১৬ PM
ছবিতে বাম থেকে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ইমদাদুল হক এবং অধ্যাপক ড. মো. নাছিম আখতার

ছবিতে বাম থেকে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ইমদাদুল হক এবং অধ্যাপক ড. মো. নাছিম আখতার © ফাইল ছবি

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছেন ভর্তিচ্ছুরা।

বিষয়টি নিয়ে গুচ্ছভুক্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে চাননি কোনো উপাচার্য। তবে অধিকাংশ উপাচার্যই পরীক্ষা নির্ধারিত সময়েই নেয়ার কথা জানিয়েছেন।

পরীক্ষা পেছানো নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, পরীক্ষার এখনো এক মাসের বেশি সময় বাকি। এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: ছাত্রীকে থাপ্পড়, জবির দুই ছাত্র বহিষ্কার 

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আশা করছি খুব দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরীক্ষা পেছানোর বিষয়টি আমার একার না। এটা একটা সম্মিলিত সিদ্ধান্ত। এ বিষয়ে আমার একার পক্ষে কিছু বলা সম্ভব না।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬