‘ধারণ ক্ষমতা বিবেচনায় জাবির ভর্তি পরীক্ষার মূল তারিখ’

২১ জুন ২০২২, ০৭:১৯ PM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়ে গেছে। গত ১৮ মে থেকে শুরু হওয়া আবেদন চলে ১৬ জুন পর্যন্ত।

এবার জাবিতে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৫টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর জাবিতে ১৫০ জন ভর্তিচ্ছু আসনপ্রতি লড়বেন।

তবে কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার জাবিতে ভর্তি আবেদন কম পড়েছে।

তিনি জানান, জাবির ক্যাপাসিটি বিবেচনা নিয়ে আমাদের একটি কমিটি রয়েছে, উনারা কাজ করছেন। এই কমিটি রিপোর্ট দিলে চূড়ান্ত তারিখ নির্ধারণ বিষয়ে মিটিং করা হবে। কিছুদিন আগেই কমিটি গঠন করা হয়েছে। এরপর জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

জানা গেছে, এই কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক এবং সদস্য সচিব হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার রয়েছেন। এছাড়া জাবির অন্যান্য শিক্ষক-কর্মকর্তাও এই কমিটিতে রয়েছেন।

এদিকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে আগামী বৃহস্পতিবার (২৩ জুন) থেকে জাবির ভর্তি পরীক্ষা অংশ নেওয়ায় জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

জানা গেছে, এবার জাবির ‘এ’ ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘বি’ ইউনিটে ৩৮৬ আসনের বিপরীতে ৪৮ হাজার ৩৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪৬৭ আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন, ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে ৮৭ হাজার ৭২৮ জন ও ‘ই’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার বিশ্ববিদ্যালয়টির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে পাঁচ অনুষদে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

একদিনেরও কারো বন্ধুত্ব কামনা করি না— মধ্যরাতে রহস্যময় পোস্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950