জাবি ‘এ’ ইউনিট: প্রতি আসনের বিপরীতে ১৬৪ জন ভর্তিচ্ছু  

১৭ জুন ২০২২, ০৪:২৪ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত ১২টায় এই আবেদন শেষ হয়। এর আগে, গত ১৮ মে থেকে এই আবেদন শুরু হয়।

শুক্রবার (১৭ জুন) সকালে জাবির ডেপুটি রেজিস্টার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সবকটি ইউনিটে সর্বমোট ২ লাখ ৮৩ হাজার ৯৫৩ হাজার আবেদন জমা পড়েছে। ভর্তি পরীক্ষা দুটি পৃথক কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। একটি হচ্ছে টেকনিক্যাল কমিটি অন্যটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি। উভয় কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট এ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার ইউনিট অনুযায়ী রুটিন তৈরি করা হয়েছে। রুটিনের তৈরির জন্য একাধিক সভা করতে হয়। এ মাসের শেষে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে সভাগুলো শুরু হবে।

জানা গেছে, জাবির ‘এ’ ইউনিটে ৭৬ হাজার ২২৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এছাড়া জাবির এই ইউনিটে মোট টি আসন রয়েছে। এক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৬৩ দশমিক ৫৭ জন ভর্তিচ্ছু অর্থাৎ ১৬৪ জন ভর্তিচ্ছু।

এদিকে আগামী ৩১ জুলাই হতে ১১ আগস্টের মধ্যে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org  ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবার বিশ্ববিদ্যালয়টির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে পাঁচ অনুষদে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 

 

হলান্ড-এমবাপ্পের জোড়া গোল, বিপরীতে রোনালদোর চরম ব্যর্থতা
  • ১৮ জুন ২০২৬
ইংল্যান্ডের শুরুর একাদশে একাধিক চমক
  • ১৮ জুন ২০২৬
বিবর্ণ রোনালদো, বিশ্বকাপে হতাশার শুরু পর্তুগালের
  • ১৮ জুন ২০২৬
ভবন নির্মাণের সময় ৮ তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুন ২০২৬
অফসাইডে বাতিল পর্তুগালের গোল
  • ১৮ জুন ২০২৬
কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট
  • ১৮ জুন ২০২৬