বুয়েট ভর্তি: প্রাক-নির্বাচনী পরীক্ষায় উপস্থিতি ৯৯ শতাংশ

০৫ জুন ২০২২, ০১:০২ AM
প্রাক-নির্বাচনী পরীক্ষা

প্রাক-নির্বাচনী পরীক্ষা © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি ছিল বলে জানিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

শনিবার (৪ জুন) সকাল ও বিকাল— দুই শিফটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এতে অংশ নেন। সকাল ১০টা থেকে ১১টায় প্রথম শিফট ও বিকাল ৩টা থেকে ৪টা দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম শিফটে অংশ নেন ৮ হাজার ৫১৭ জন আর বিকালের শিফটে অংশ নেন ৮ হাজার ৫১৬ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ে দুই শিফট থেকে ৩ হাজার করে মোট ৬ হাজার জন দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশ নিতে পারবেন। চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। সেখানে আরেক দফার পরীক্ষার মধ্য দিয়ে দিয়ে ভর্তি উপযোগী শিক্ষার্থী বাছাই করা হবে।

উল্লেখ্য, বুয়েটে পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি, স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসন সংখ্যা ১ হাজার ২৭৯টি।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বুয়েট উপাচার্য বলেন, অন্যান্য বছর যেভাবে পরীক্ষা হয়েছিল, এবারও সেভাবে পরীক্ষা নিয়েছি। দুই ধাপে পরীক্ষা নিতে হচ্ছে। বিগত বছরের মতো এক ঘণ্টায় এমসিকিউ (বহু নির্বাচনী) পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে।

গোলের পর কেন কেঁদেছিলেন মেসি, সামনে এলো আসল কারণ
  • ১৮ জুন ২০২৬
বাবা মুক্তিযুদ্ধে শহীদ বলে ভাইরাল সেই জামায়াত এমপির পিতা এখ…
  • ১৮ জুন ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬
সরকারি হাসপাতালের সিরিঞ্জ বাইরে বিক্রি, নারী আটক
  • ১৮ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
  • ১৮ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৮ জুন ২০২৬