গুচ্ছের আবেদন শুরু কবে, জানা যাবে রোববার

০১ জুন ২০২২, ০৯:৪৪ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদন শুরুর তারিখ নির্ধারণ করতে আগামী রবিবার (৫ জুন) বৈঠক করবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটি। এদিন রাত ৮টায় সভা শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ও শেষের তারিখ, মাইগ্রেশন পদ্ধতিসহ সবকিছু চূড়ান্ত করতে এদিন কোর কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। বৈঠকে ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোর কমিটির সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২১টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার সবকিছু চূড়ান্ত করতে আগামী ৫ জুন আমাদের একটি সভা ডাকা হয়েছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে সকল ভর্তিচ্ছু

এদিকে এবারের ভর্তি পরীক্ষায় এবার প্রাথমিক সিলেকশন থাকছে না। যোগ্যতা সম্পন্ন সকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ভর্তি আবেদনের সময় শিক্ষার্থীরা যেকোন একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। পরবর্তীতে ওই কেন্দ্রেই তার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ প্রসঙ্গে অধ্যাপক ড. সাদেকুল আরেফিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার প্রাথমিক সিলেকশন থাকছে না। ভর্তি আবেদনের নির্দিষ্ট ‘ক্রায়টেরিয়া’ পূরণ করা সকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের  সুযোগ পাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এবার অনেকগুলো পদক্ষেপ গহাতে নেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীরা যে কেন্দ্র পছন্দ দেবে সেই কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া, একবারই ভর্তি হওয়া, ভর্তি হওয়ার পর মাইগ্রেশন সম্পন্ন হলে ভর্তির টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী রবিবারের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে মামলা, দাখিল পরীক্ষায় বসতে পারছে না শ…
  • ২৪ এপ্রিল ২০২৬
যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী 
  • ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৪ এপ্রিল ২০২৬
বিএনপির ইসহাক সরকার ও কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ এনসিপিতে আনুষ…
  • ২৪ এপ্রিল ২০২৬
ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পিকার
  • ২৪ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেলের গেজেট দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ
  • ২৪ এপ্রিল ২০২৬