ঢাবি ভর্তি পরীক্ষা

ভর্তিচ্ছুর সঙ্গে অভিভাবক-শুভাকাঙ্খীদের না আসার পরামর্শ

০১ জুন ২০২২, ০৪:২৩ PM
ভর্তিচ্ছুর সঙ্গে অভিভাবক-শুভাকাঙ্খীদের না আসার পরামর্শ

ভর্তিচ্ছুর সঙ্গে অভিভাবক-শুভাকাঙ্খীদের না আসার পরামর্শ © ফাইল ছবি

আগামী ৩ জুন (শুক্রবার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হবে এই পরীক্ষা। এতে ভীড় এড়াতে ভর্তিচ্ছুর সঙ্গে অভিভাবক ও শুভাকাঙ্খীদের না আসার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (০১ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ এসব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ০৩ জুন ২০২২ শুক্রবার থেকে শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনসমাগম ও পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, প্রস্তুতি সম্পন্ন

একইসঙ্গে পরীক্ষার দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ভাসমান দোকান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও লিফলেটসহ অন্যান্য প্রচারণা কার্যক্রম ক্যাম্পাসকে অপরিচ্ছন্ন করে ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করে বিধায় পরীক্ষার দিন সেসব কার্যক্রম পরিচালনা করা যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার দিন ভীড় এড়ানোর লক্ষ্যে পরীক্ষার্থী ব্যতীত অভিভাবক ও শুভাকাঙ্খীদের ভর্তি পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে পরীক্ষার দিন ক্যাম্পাসের প্রবেশপথ ও বিভিন্ন জায়গায় রোভার স্কাউট ও বিএনসিসিসহ শিক্ষার্থী স্বেচ্ছাসেবকবৃন্দ নিয়োজিত থাকবেন। ক্যাম্পাসের নান্দনিক পরিবেশ ও সবুজায়ন রক্ষা এবং পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬