ভবিষ্যত বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন, বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহবান

১৮ জুন ২০২৬, ০৯:৩৩ AM
জিয়াউর রহমান ফাউন্ডেশন লোগো

জিয়াউর রহমান ফাউন্ডেশন লোগো © সংগৃহীত

তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক চেতনা, সৃজনশীলতা ও গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) আয়োজন করতে যাচ্ছে তাদের বার্ষিক বিজ্ঞান মেলা—"ভবিষ্যতের বিজ্ঞানীর খোঁজে ২০২৬"। 

বিজ্ঞান ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে এই মেলায় অংশগ্রহণের জন্য দেশের বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে আন্তরিক আহ্বান জানানো হয়েছে। 

ডা. জুবাইদা রহমানের অনুপ্রেরণামূলক উদ্যোগে এবং নির্দেশনায় এই বছরের বিজ্ঞান মেলার কার্যক্রম শুরু হয়েছে, যা মূলত তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ধারণাকে তুলে ধরে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তির পথ গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম।

কোভিড-১৯ মহামারীর সংকটকালীন সময়ে তরুণদের মেধা ও মননকে ইতিবাচক দিকে চালিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই বিজ্ঞান মেলার যাত্রা শুরু করেছিল। আয়োজকদের মতে, আলবার্ট আইনস্টাইন থেকে মেরি কুরি, জগদীশ চন্দ্র বসু কিংবা এ পি জে আব্দুল কালামের মতো বিশ্বের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে বিজ্ঞানচর্চাই পারে পৃথিবীর ইতিহাস বদলে দিতে। বিজ্ঞান চর্চার মাধ্যমে একটি মানবিক, যুক্তিবাদী ও প্রযুক্তিনির্ভর আগামী গড়ে তোলাই এই মেলার মূল লক্ষ্য। নিজের সৃজনশীল চিন্তা, গবেষণার আগ্রহ ও উদ্ভাবনী ধারণাকে তুলে ধরে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তির পথ গড়ে তুলতে প্রতিযোগীদের আহ্বান জানানো হয়েছে।

এবারের মেলাটি মূলত তিনটি বয়স ভিত্তিক গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিযোগীরা তাদের উদ্ভাবনী ধারণা, মডেল বা প্রেজেন্টেশন জমা দিয়ে অংশ নিতে পারবেন। প্রথম গ্রুপে ৯ থেকে ১২ বছর বয়সীরা চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা দিয়ে অংশ নিতে পারবে। দ্বিতীয় গ্রুপে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের জন্য রয়েছে চিত্রসহ ভিডিও প্রেজেন্টেশন জমা দেওয়ার সুযোগ, যার সময়সীমা সর্বোচ্চ ১৫ মিনিট। আর তৃতীয় গ্রুপে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতিযোগীরা সর্বোচ্চ ১০ মিনিটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জমা দিয়ে নিজেদের উদ্ভাবনী ভাবনা তুলে ধরতে পারবেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে বিশেষ সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার। 

মেলার নিয়মাবলী জানতে এবং অংশ নিতে আগ্রহীদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট (https://zrf.info/registration) অথবা অফিশিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/zrf.org/) চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9