নতুন সময়সূচি ও ফি বৃদ্ধি ছাড়াও যেসব পরিবর্তন আসছে গুচ্ছে

৩০ মে ২০২২, ১০:২৫ AM
২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষা হতে পারে আগস্টে

২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষা হতে পারে আগস্টে

২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সেপ্টম্বরের পরিবর্তে আগস্টে আসতে পারে। এ ছাড়া বাড়তে পারে আবেদন ফি। আজ সোমবার (৩০ মে) এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, সেশনজট নিরসনে সময়সূচি এগিয়ে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। যদিও শিক্ষার্থীরা সেপ্টেম্বরেই পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন। তারা বলছেন, নতুন পরিকল্পনায় তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে। আরেক অংশ বলছেন, নতুন তারিখেও সমস্যা নেই। তারা পরীক্ষায় আইসিটি থাকবে নাকি কোনটি, সেটির নিশ্চিয়তা চাচ্ছেন। কেউ কেউ বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবি জানিয়েছেন।

এ ছাড়া পরীক্ষার ফি বাড়তে পারে। পাশাপাশি বারবার ভর্তি ফি দেওয়ার ভোগান্তি থেকে শিক্ষার্থীদের রক্ষায় মাইগ্রেশনের ব্যবস্থাও থাকবে। ভোগান্তি থেকে মুক্তি দিতে শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে পছন্দ করতে পারবেন। ভর্তি পরীক্ষার ফলাফল অনুসারে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেবে গুচ্ছ কমিটি। এরজন্য আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি দেয়া লাগবে না।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফি কত বাড়ছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে বাড়তে পারে বলে জানিয়েছেন ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো: ড. ইমদাদুল হক। ২০২০-২১ শিক্ষাবর্ষে আবেদন ফি নেয়া হয় ১ হাজার ২০০ টাকা। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আগে এই ফি ছিল ৬০০ টাকা।

আরো পড়ুন: ‘সেপ্টেম্বরে পরীক্ষা হবে’ ভেবেই প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার্থীরা

এর আগে গত শুক্রবার (২৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে সেপ্টেম্বরের পরিবর্তে ভর্তি পরীক্ষায় এগিয়ে এনে অগাস্টে নেওয়ার পরিকল্পনা হয়।

সভায় আলোচনা হয় অন্যান্য বিষয়েও। আগের সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর তিনটি ধাপে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা। তবে এটি এখন আগস্টে আনার পরিকল্পনা করা হচ্ছে।

গোলের পর কেন কেঁদেছিলেন মেসি, সামনে এলো আসল কারণ
  • ১৮ জুন ২০২৬
বাবা মুক্তিযুদ্ধে শহীদ বলে ভাইরাল সেই জামায়াত এমপির পিতা এখ…
  • ১৮ জুন ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬
সরকারি হাসপাতালের সিরিঞ্জ বাইরে বিক্রি, নারী আটক
  • ১৮ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
  • ১৮ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৮ জুন ২০২৬