বুয়েটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

২৯ মে ২০২২, ১১:৪৬ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

২০২১-২২ সেশনেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নেবে দুই ধাপে। এর মধ্যে প্রাক্-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) দুই শিফটে নেওয়া হবে আগামী ৪ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১৮ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে, আজ রবিবার (২৯ মে) থেকে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (http://ugadmission.buet.ac.bd/) গিয়ে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

এর আগে গত ১৩ মে প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৭ হাজার ৩৩ জনকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। 

এই প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়াদের মধ্যে প্রথম শিফটে রয়েছে ৮ হাজার ৫১৭ জন এবং দ্বিতীয় শিফটে ৮ হাজার ৫১৬ জন শিক্ষার্থী।

আগামী ৪ জুন প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শিফট-১ ‘ক’ ও ‘খ’ গ্রুপ সকাল ১০টা থেকে সকাল ১১টা এবং শিফট-২ ‘ক’ ও ‘খ’ গ্রুট বিকেল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা হবে।

ভর্তির বিজ্ঞপ্তির তথ্য মতে, মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ আগামী ১১ জুন। আর মূল মূল ভর্তি পরীক্ষা হবে আগামী ১৮ জুন।

পে স্কেল আংশিক বাস্তবায়নে ব্যয় ৪৪ হাজার কোটি টাকা, অর্থ সংস…
  • ১৮ জুন ২০২৬
পে-স্কেল বাস্তবায়নে কৌশল নির্ধারণে আজ বসছে কমিটি, বাতিল হবে…
  • ১৮ জুন ২০২৬
রাজধানীতে নার্সিং ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার
  • ১৮ জুন ২০২৬
২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেলস…
  • ১৮ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কী আছে এতে, কে বেশ…
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৮ জুন ২০২৬