চবি ভর্তি পরীক্ষা-আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ভর্তি কমিটি

২৪ মে ২০২২, ০৭:২০ PM

© টিডিসি ফটো

আগামী ১৫ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এবারের ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ৩ জুলাই পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ আগস্ট থেকে। আজ মঙ্গলবার ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৮ মে তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সম্মানিত ডিনবৃন্দের ৩য় সভার কার্যবিবরণীর ৪নং ও ৫নং সিদ্ধান্তের সুপারিশক্রমে এবং ২৪ মে তারিখে অনুষ্ঠিত ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কমিটির ২নং সিদ্ধান্তক্রমে আগামী ১৫ জুন সকাল ১১টা থেকে ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট থেকে ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন করতে পারবে। তবে ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি’র টাকা জমা দেওয়া যাবে।

এদিকে এ বছর ভর্তির আবেদন ফি’র দাম বাড়ানো হয়েছে গতবারের চেয়ে ২০০ টাকা। প্রতি ইউনিটের জন্য আবেদনকারীদের গুনতে হবে ৮৫০ টাকা, যা গত বছর ছিল ৬৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ ও ১৭ অগাস্ট অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা। ১৯ আগস্ট সি ইউনিটের এবং ২০ ও ২১ অগাস্ট বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ ও ২৩ আগস্ট অগাস্ট অনুষ্ঠিত হবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা।

এদিকে ২৪ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিট থেকে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি-১ উপ-ইউনিট এবং একই দিন বেলা ১টা ৪৫ থেকে ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট থেকে জানতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঘুম থেকে ডেকে নিয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ১৮ জুন ২০২৬
দেশে সোনার দামে আবারও বড় লাফ, এবার ভরি কত?
  • ১৮ জুন ২০২৬
ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস’ ২০২৬-…
  • ১৮ জুন ২০২৬
হাসনাত-সাদিক কায়েমদের প্রোগ্রাম অক্সফোর্ড ইউনিয়নেরই ছিল, নি…
  • ১৮ জুন ২০২৬
যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প…
  • ১৮ জুন ২০২৬
১০১ চোরাই মোবাইল উদ্ধার করে হস্তান্তর করা হলো মালিকের হাতে
  • ১৮ জুন ২০২৬