জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা প্রণয়ন ও বিষয় বণ্টন যেভাবে

১৯ মে ২০২২, ১১:৪৪ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ইন্টারনেট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী রোববার (২২ মে) বিকাল ৪টা থেকে এ আবেদন শুরু হবে। এ আবেদন প্রক্রিয়া আগামী ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ১১ জুন ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০৩ জুলাই ২০২২ তারিখ থেকে শুরু হবে।

আবেদন ফরম পূরণ ও সংগ্রহের তারিখ: ২২/০৫/২০২২ থেকে ০৯/০৬/২০২২

আবেদন ফি জমা দেয়ার তারিখ: ২৩/০৫/২০২২ থেকে ১১/০৬/২০২২

অনলাইনে আবেদন ফরম নিশ্চয়ন তারিখ: ২৩/০৫/২০২২ থেকে ১২/০৬/২০২২

আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ যেকোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: এ লক্ষ্যে কলেজকে Login-এর মাধ্যমে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। যা ১৩/০৬/২০২২ থেকে ২০/০৬/২০২২ তারিখের এর মধ্যে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি ও বিষয় বণ্টন:

ক) আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিষয় বরাদ্দ দেয়া হবে।

খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর____  

  • ৪র্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর যথাক্রমে ৪০% ও ৬০%
  • প্রয়োজন হলে ৪র্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০% নিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে
  • এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়, সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।

গ) এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে ১ম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকা, বিশেষ কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে, এ ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপে আবেদন করার কোন সুযোগ থাকবে না।

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 

ঘ) সংশ্লিষ্ট কলেজ User ID, Password ও OTP ব্যবহার করে বিষয়ভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে। আবেদনকারীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এবং এসএমএস-এ (nu<space>athn<space>roll no.) টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে) এর মাধ্যমে অথবা কলেজ থেকেও মেধা তালিকার ফল জানতে পারবে।

আবেদনের সাধারণ যোগ্যতা:

ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

খ) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

কাউকে না পেয়ে ভূমি অফিসেই অবস্থান নিলেন প্রতিমন্ত্রী
  • ০৪ মার্চ ২০২৬
একদিনের ব্যবধানে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি, রাজধানীর আকাশ থাকব…
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দিনে খরচ কত, কতদিন চালান…
  • ০৪ মার্চ ২০২৬
ফেসবুক থেকে কত আয় করেন, জানালেন হাসনাত
  • ০৪ মার্চ ২০২৬
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, ৩ কর্মকর্তাকে নতুন দায়িত্ব
  • ০৪ মার্চ ২০২৬
সাহরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা‍
  • ০৪ মার্চ ২০২৬