চবির ভর্তি আবেদন শুরু ১৫ জুন 

১৯ মে ২০২২, ১০:৩৬ AM
চবি

চবি © ইন্টারনেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৫ জুন শুরু হবে। এ ভর্তি আবেদন আগামী ৩ জুলাই পর্যন্ত চলবে। প্রসেসিং ফিসহ এবারের ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। ভর্তি পরীক্ষা কমিটির একাধিক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনকারীর সংখ্যা বিবেচনা করে পরীক্ষা কয়েক শিফটে নেয়া হবে। এজন্য ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার জন্য দুইদিন করে সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন, তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে না।

আবেদনের যোগ্যতা: শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং সমুদ্রবিজ্ঞান ও মৎসবিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ-৪ নির্ধারণ করা হয়েছে।

‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০; মানবিক শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৭.৫ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.০০; ব্যবসায় শিক্ষা শাখার সর্বনিম্ন দুটিতে মোট জিপিএ-৮ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০ অর্জন করতে হবে।

‘বি-১’ উপ-ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইন্সটিটিউট, নাট্যকলা বিভাগ ও সঙ্গীত বিভাগের ভর্তি পরীক্ষার আবেদনের জন্যও একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ-৩.৫০ নির্ধারণ করা হয়েছে৷

‘ডি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ (আংশিক) ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগের (আংশিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৭.৫০ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০ নির্ধারণ করা হয়েছে।

‘ডি-১’ উপ-ইউনিটের অধীনে শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৬.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ- ২.৫০ নির্ধারণ করা হয়েছে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬