আগামী বছর থেকে চবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে

১৭ মে ২০২২, ০৩:১৮ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ইতোমেধ্যে  বিষয়টি ডিনদের জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দ্যা ডেইলি ক্যাম্পাস আয়োজিত এক লাইভ অনুষ্ঠানে এ কথা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। 

দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু কাল

অনুষ্ঠানে চবি উপাচার্য বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের কথা বলা হয়েছে। বিষয়টি আমরা আমাদের ডিনদের জানিয়েছি। তারা বলেছেন এ বছর সময় কম। সেজন্য এ বছর থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে না। তবে আমরা আগামী বছর থেকে বিভাগীয় পর্যায়েই ভর্তি পরীক্ষা আয়োজন করব। এটি অনেকটাই নিশ্চিত।

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চাই। তবে এটি আমার একার সিদ্ধান্ত না। আমাদের ডিনস কমিটি আছে, একাডেমিক কাউন্সিল আছে। সবার সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল (বুধবার) আমাদের কোর কমিটির একটি সভা রয়েছে। ওই সভায় আমি সকলকে অনুরোধ করবো যেন তারা সেকন্ডে টাইম ভর্তি পরীক্ষার সুযো দেয়।

৬০৩ পরিচ্ছন্নতাকর্মী, ১২ ট্রাক, বিপুল পরিমাণ ব্যয়—তবু রাস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
ফলাফল নয়, ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
  • ১৫ আগস্ট ২০২৬
কেন্দুয়ায় প্রাথমিকে প্রধান শিক্ষকের ১১০ পদ শূন্য, পাঠদান ব…
  • ১৫ আগস্ট ২০২৬
এইচএসসির সনদেই স্নাতক পাসের চাকরি, পেয়েছেন পদোন্নতিও, উদ্যো…
  • ১৫ আগস্ট ২০২৬
ক্যান্সার রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলা, ওয়ার্ডবয় হ…
  • ১৫ আগস্ট ২০২৬