এক বছরে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা!

১৪ মে ২০২২, ০৯:৩৯ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আগামী ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে এক বছরে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে মেডিকেল শিক্ষায় যে ঘাটতি তৈরি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতে আগামী ডিসেম্বর মাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে আলোচনাও করেছেন। 

ওই সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হলে ডিসেম্বরেই মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। এইচএসসি পরীক্ষা শেষে এ বিষয়ে আলোচনায় বসবে নীতিনির্ধারণী কমিটি। আর ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা হলে একই বছরে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নতুন ৩টি অনুষদ চালুর অনুমোদন পেল বুয়েট

নাম প্রকাশ না করার শর্তে মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনার কারণে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে দুই বছর হারিয়ে গেছে। এই গ্যাপ কীভাবে পূরণ করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকেই বলেছেন ভর্তি পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা। সেজন্য ডিসেম্বরে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, করোনা পরবর্তী শিখন ঘাটতি পূরণে এমন চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্ত না। এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

এর আগে গত ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ ছিলো।

দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে নিবন্ধন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। এ পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। গত ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো ভুলবেন না
  • ০২ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
ইসলামি ফাউন্ডেশনের তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, পুরস্কা…
  • ০২ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬