মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

১২ মে ২০২২, ০৭:৪০ PM
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভাসিটির যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বিভাগভিত্তিক ভর্তিচ্ছু যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়টির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স, ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন,  ফাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সাইন্স, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর অঞ্চলের পৃথক পৃথক যোগ্য প্রার্থীদের তালিকা দেখা যাচ্ছে।

এর আগে, গত ১ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়টির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয়েছে গত ২৫ এপ্রিল। আগামী ১৫-২৬ মে পর্যন্ত পর্যন্ত তালিকার যোগ্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এরপর আগামী ২৭ ও ২৮ মে দুই শিফটে মোট চারটি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ মে, আবেদন শুরু ১ এপ্রিল

আগামী ২৭ মে সকাল ১০টায় ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স বিভাগের পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হবে। ওইদিনই বিকেল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ২৮ মে সকাল ১০টা ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ও বিকাল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি ফ্যকাল্টির আবেদন ফরমের মূল্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি অনুষদে ৯০ মিনিটের মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ধরণ হবে নৈর্ব্যত্তিক ও সংক্ষিপ্ত রচনামূলক।  ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনায় মোট ৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
close