কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

২৭ এপ্রিল ২০২২, ০৭:৩৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের ৮টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত কৃষি গুচ্ছের সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

তিনি বলেন, কৃষি গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কত আসনে শিক্ষার্থী ভর্তি করাবে তা পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরও পড়ুন: শিক্ষার্থী ভর্তি করালে ৭ হাজার টাকা দেয় কানাডিয়ান ইউনিভার্সিটি

২০২১-২২ শিক্ষাবর্ষে আটটি গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬