জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২২ মে

২৭ এপ্রিল ২০২২, ০২:২২ PM

© টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইন প্রাথমিক আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এর সভাপতিত্বে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম ১১ জুনের মধ্যে আবেদনকৃত কলেজে জমা দেয়ার এবং ১২ জুনের মধ্যে এ সকল আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লিখিত শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩ জুলাই থেকে শুরু হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণের তারিখ পরে জানানো হবে।

উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬