মেডিকেলের ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন ৮৩১ জন

১৪ এপ্রিল ২০২২, ০৮:০৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন ৮৩১ জন। গত মঙ্গলবার (১২ এপ্রিল) পুনর্নিরীক্ষার আবেদন শেষ হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেয়া হয়েছে। টেলিটক সিমের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। গত ৭ এপ্রিল থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। ৮৩১ জন ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। তিনি জানান, শনিবার রাত পর্যন্ত ৮৩১ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন।

আরও পড়ুন: ডেন্টালে প্রতি আসনের বিপরীতে লড়বে ১২১ জন

তথ্যমতে, গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি ভেন্যুর ৫৭টি কেন্দ্রে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

পরীক্ষার তিনদিন পর গত ৫ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ফল ঘোষণা করেন। এবার ভর্তি পরীক্ষায় ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

অবশেষে চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যা হাসপাতাল
  • ২২ জুন ২০২৬
জুলাইয়ে সমাধান— বেতন না পাওয়া মাদ্রাসা শিক্ষকদের নিয়ে বললেন…
  • ২২ জুন ২০২৬
আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না যুবদল-ছাত্রদল
  • ২২ জুন ২০২৬
আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে ২৩ জুন দেশব্যাপী বিক্ষোভ…
  • ২২ জুন ২০২৬
নিয়মিত মাস্টার্সে ভর্তি: রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের …
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন কিয়ার স্টারমার 
  • ২২ জুন ২০২৬