গুচ্ছে যুক্ত হচ্ছে আরও তিনটি বিশ্ববিদ্যালয়

০৭ এপ্রিল ২০২২, ০৩:০৮ PM
বিশ্ববিদ্যালয়গুলোর লগো

বিশ্ববিদ্যালয়গুলোর লগো © টিডিসি ফটো

২০২১ সালের মতো এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকছে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইউজিসির সঙ্গে এক সভা শেষে এই তথ্য জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি জানান, আমাদের আগে যে ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ছিল তারা থাকছে। নতুন করে এবার আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে। কোন বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে কিনা, এ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

নতুন করে যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে যুক্ত হচ্ছে- কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

এদিকে কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে নতুন আরও একটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে। নতুন করে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছে যুক্ত হচ্ছে।

আরও পড়ুন : মেডিকেলে চান্স পেয়েছি, কিন্তু পরিবারের পড়ানোর সচ্ছলতা নেই 

এর আগে, ২০২১-২২ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন নানান বিষয় নিয়ে উপাচার্যদের সঙ্গে কমিশনের নীতিনির্ধারকরা আলোচনা করতে সভায় বসেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ে এ সভা হয়। বেলা দেড়টা চলে এই সভা। সভায় ইউজিসির প্রতিনিধিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখা এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মতামত জানতে চেয়ে চিঠি পাঠায় ইউজিসি।

সেই চিঠির প্রেক্ষিতে নিজেদের মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। চিঠিতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মতামত নিয়ে সমস্যা দেখা দেয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সভায় বসছে ইউজিসি।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬