গুচ্ছের সভায় ‘সেকেন্ড টাইম’ নিয়ে আলোচনা হয়নি

১৮ মার্চ ২০২২, ০৩:২০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রাখার বিষয়ে কোনো আলোচনা হয়নি। ফলে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়টি অমীমাংসিতই রয়ে গেল।

জানা গেছে, শুক্রবার (১৮ মার্চ) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন উপাচার্যরা। সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক সভাপতিত্ব করেন।

সভা সূত্রে জানা গেছে, সভায় প্রথমবারের ত্রুটি-বিচ্যুতি সমাধানে বিভিন্ন পরামর্শ দিয়েছেন উপাচার্যরা। এছাড়া ভর্তি পরীক্ষা আয়োজনে টেকনিক্যাল বিষয়গুলোও এ সভায় আলোচনা হয়। তবে সেকন্ডে টাইম ভর্তি পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার চান জবির সিনিয়র শিক্ষকরা

সভার বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সকলেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাই। প্রথমবার যে ভুলগুলো হয়েছিল সেগুলো সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন আরও বলেন, আজকের সভায় সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: এমআইএসটির ভর্তি পরীক্ষা চলছে

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
  • ২৮ জুলাই ২০২৬
রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
  • ২৮ জুলাই ২০২৬
অ্যালগরিদমের শীতকাল ও অচিন পাখির খোঁজে: কেন ইতিহাস, সাহিত্য…
  • ২৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬