ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

০৯ মার্চ ২০২২, ০২:১৩ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ মার্চ থেকে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের টাকা জমা দেওয়া যাবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। আর ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিদ্যাসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫ থাকতে হবে।

আরও পড়ুন: মেডিকেলের সিলেবাস নিয়ে আইনি নোটিশের জবাব দিয়েছে অধিদপ্তর

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।

সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষা মিলে মোট জিপিএ থাকতে হবে ৯। সব উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.৫-এর কম থাকলে আবেদন করা যাবে না।

পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬