কিছুক্ষণের মধ্যে ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২০ মার্চ

০৮ মার্চ ২০২২, ০৩:৫০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি অল্প কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ মার্চ থেকে ভর্তি আবেদন শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৩ মার্চ থেকে ডেন্টালে ভর্তির আবেদন গ্রহণ শুরু করতে চেয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে এমবিবিএস ভর্তি আবেদনের সময় ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় ডেন্টালে আবেদন গ্রহণের সময় কিছুটা পিছিয়ে ২০ মার্চ করা হয়েছে। আবেদন করা যাবে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। তিনি বলেন, ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের টাকা জমা দেওয়া যাবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। আর ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি আবেদনের সময় বাড়ছে ৫ দিন

জানা গেছে, এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিদ্যাসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫ থাকতে হবে।

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি: আটদিনে আবেদন করেছে ১ লাখ ৩২ হাজার

সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষা মিলে মোট জিপিএ থাকতে হবে ৯। সব উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.৫-এর কম থাকলে আবেদন করা যাবে না।

উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭ পরিবারের মধ্যে ৯৭ লাখ ট…
  • ২৫ আগস্ট ২০২৬
খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্তকরণ ও আলোচনা …
  • ২৫ আগস্ট ২০২৬