সেকেন্ড টাইম থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ (সেকেন্ড টাইম) বহাল থাকছে। ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শিক্ষা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অংশ নিয়েছেন এমন একাধিক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশের জার্সি ডিজাইন করলেন বিইউপি’র তিন শিক্ষার্থী

জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোতাহার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির প্রেক্ষিতে বিষয়টি একাডেমিক কাউন্সিলের এজেন্ডাভুক্ত করা হয়। আজ আলোচনায় বেশিরভাগ সদস্যই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে মতামত দেন। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেকেন্ড টাইম ছাড়াও ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে ও শিক্ষা পর্ষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬