দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দাবিতে ৪ বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি

১৬ জানুয়ারি ২০২২, ০২:০৯ PM
চারটি বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা

চারটি বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগের দাবিতে চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা।

রবিবার (১৬ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন- আকাশ আলিফ, মাসুদ, শীলন, রাসেল, দুর্জয়, ফাহিম, শাকিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিলেন- এইচ এম রিদ, সাদমান ও অমিত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন শাহাজাহান কবির (তামিম), কুয়াফাত, নাসির হোসেন, সিক্তা ও জান্নাতুল। আর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দিয়েছেন
সামিরা।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে দোটানায় আয়োজক কমিটি

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, অক্সফোর্ড থেকে শুরু করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। প্রথমবারের মতো ২০ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। তবে শোনা যাচ্ছে আগামীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে না।

শিক্ষার্থীরা বলেন, এইচএসসি-২০২০ ব্যাচের শিক্ষার্থীদের করোনা মহামারীর কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না নিয়েই অষ্টম ও দশম শ্রেণির পাবলিক পরীক্ষার উপর ভিত্তি করে একটা ফল প্রদান করা হয়। করোনা মহামারী আকার ধারণ করায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা কবে জানা যাবে সোমবার

তারা আরও বলেন, ২০২০ ব্যাচের অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গ্রামে বসবাসরত শিক্ষার্থীদের পাশাপাশি শহরের ছাত্র-ছাত্রীরাও নিজের ঠিকভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারেনি। আবার, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত জিপিএ পূর্বের তুলনায় বেড়ে যাওয়ার ফলে অনেক শিক্ষার্থীই পারেনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে। তাই ​সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার জন্য শ্রদ্ধেয় উপাচার্য মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের ধারাবাহিক আন্দোলনে ইতোমধ্যে জবি, ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। এছাড়া রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ও রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা…
  • ১৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই গোল্ড মেডেল জিতে আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে হেনস্তা, ঢাবির সেই প্রভোস্টের পদত্যাগের দাবিতে…
  • ১৬ আগস্ট ২০২৬
ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage