লাইভে ‘সেকেন্ড টাইম’ রাখার দাবিতে অঝোরে কাঁদলেন শিক্ষার্থীরা

১৬ নভেম্বর ২০২১, ০৭:৫৯ PM
লাইভে ‘সেকেন্ড টাইম’ রাখার দাবিতে অঝোরে কাঁদলেন শিক্ষার্থীরা

লাইভে ‘সেকেন্ড টাইম’ রাখার দাবিতে অঝোরে কাঁদলেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

আগামী বছর গুচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবিতে ফেসবুক লাইভ অনুষ্ঠানে অঝোরে কেঁদেছেন ভর্তিচ্ছুরা। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাস আয়োজিত লাইভ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা।

দ্যা ডেইলি ক্যাম্পাসেরে স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায় অধ্যাপক ড. ইমদাদুল হক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে এবার অটোপাস দেওয়া হয়েছে। এর কারণে ডাবল জিপিএ-৫ পেয়েও অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাননি। মানসিক যন্ত্রণাসহ নানা কারণে তারা ভর্তি পরীক্ষায় ভালো করতে পারেননি। এছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনেক বিশ্ববিদ্যালেয়ে এর আগে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যেত।

শিক্ষার্থীদের দাবি, আগামী বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম না রাখলে অনেক শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেবে। অনেকের জীবন এখানেই থমকে যাবে। করোনাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেকেন্ড টাইম রাখা হোক।

 

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬