চবির ডি১ উপ-ইউনিটের ব্যবহারিক ভর্তি পরীক্ষা ২০-২১ নভেম্বর

১৪ নভেম্বর ২০২১, ০৪:৫৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি১ উপ-ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ব্যবহারিক পরীক্ষা আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু এতে অংশ নিতে পারবে। 

আজ রবিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ ও ২১ নভেম্বর সকাল ৮টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে প্রত্যেক প্রার্থীকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর অগ্রণী ব্যাংক (যে কোন শাখা) হতে ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, পাসপাের্ট সাইজের ২ কপি ছবি এবং শিক্ষা জীবনে খেলাধুলার ক্ষেত্রে অর্জিত সকল মূল সনদ পরীক্ষার দিন খেলার মাঠে অস্থায়ী বুথে জমা দিতে হবে।

তাছাড়া প্রত্যেক ভর্তি প্রার্থীকে স্ব স্ব খেলার উপযােগী পােশাক পরিহিত অবস্থায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬