ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

১২ নভেম্বর ২০২১, ১০:২৪ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১০.১৫টায় ইডেন মহিলা কলেজ সংলগ্ন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স-এ (পুরনো হোম ইকনমিক্স কলেজ) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে স্নাতক (সম্মান) এর নির্ধারিত বিষয়গুলো হল- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেণরশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা।

কলেজের নাম ও আসনসংখ্যা

গার্হস্থ্য অর্থনীতি কলেজ ৮০০টি, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ৭৫০টি, ন্যাশানাল কলেজ এব হোম ইকোনমিক্সে ৫৫০টি, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ১০০টি, আকিজ কলেজ এব হোম ইকোনমিক্সে ২৭৫টি আসন রয়েছে।

দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬