ফের জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১০ নভেম্বর ২০২১, ০৪:৪৩ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ নভেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ নভেম্বর) জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২০ নভেম্বরের পরিবর্তে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবং ২১ নভেম্বরের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত শিফট অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬