সাত কলেজের ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

০৬ নভেম্বর ২০২১, ০৮:১৭ AM
সাত কলেজের ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

সাত কলেজের ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার (০৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সাত কলেজসহ আশেপাশের কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হবে।

শুক্রবার (০৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইডেন কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

পড়ুন: পরীক্ষা স্থগিত করলে আরেকটি ভোগান্তি নিয়ে আসবে: উপাচার্য

অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটে মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, পরীক্ষা গ্রহণের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সাত কলেজসহ আরও সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান মিলে মোট ১৪টি কেন্দ্রে আজ শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গতকাল শুক্রবার (০৫ নভেম্বর) সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬